১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
নতুন হালনাগাদে ভোটার সংখ্যা বেড়েছে ২.২৬ শতাংশ

নিউজ ডেস্ক
- আপডেট: ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / 107
শনিবার (০২ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটারের তালিকা হালনাগাদ শেষে দেশের ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে।
আরও জানানো হয়, ২০২৩ সালের ২ মার্চ ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এখন হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন।এবার ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।
ট্যাগ :










