০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
শান্তিনগরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইউএনএ প্রতিবেদক
- আপডেট: ০৫:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / 80
সংগৃহীত ছবি
রাজধানীর শান্তিনগরে একটি ১২ তলা বিশিষ্ট আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। শুক্রবার (২৪ মে) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ১টা ৫৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শুক্রবার (২৪ মে) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে শান্তিনগরে একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২টা ১০ মিমিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ট্যাগ :




















