১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ভাষা শহিদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
- আপডেট: ০৯:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / 82
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ফারুক খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আলম মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগ :












