ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মারা গেল লক্ষাধিক টাকার মাছ

- আপডেট: ০৮:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 100
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়- ছবি : ইউএনএ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটী গ্রামের ফজলুল হকের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে প্রায় ২২ শতাংশ জমির একটি পুকুরে বিষ প্রয়োগ করে পাঙ্গাস, কই, শিংসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে বলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ফজলুল হক।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবেশী চাঁন মিয়া ও তার পরিবারের লোকদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল পুকুরের মালিক ফজলুল হকের। এর জের ধরেই তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয় বলে ভুক্তভোগীর অভিযোগ। অভিযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





















