১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনিয়র ফরেন সার্ভিসের ‘ক্লাস অফ কাউন্সেলর’-এর একজন ক্যারিয়ার সদস্য। বর্তমানে তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০১৯ থেকে টানা তিন বছর তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগের কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

সিনেটের অনুমোদন সাপেক্ষে ক্রিস্টেনসেন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর অবসরে গেলে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ট্রেসি অ্যান জ্যাকবসন।

এ বিষয়ে মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ সামাজিক মাধ্যমে বলেন, বাংলাদেশের এ গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেট: ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫