১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, নতুন ভর্তি ৪৭৩ জন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 76

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩২ হাজার ৫০১ জন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১১৩ জন, চট্টগ্রামে ৮১ জন, ঢাকায় ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৩ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বরে প্রতিমাসে ধাপে ধাপে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাইয়ে ১০,৬৮৪ জন, আগস্টে ১০,৪৯৬ জন এবং সেপ্টেম্বরে (২ সেপ্টেম্বর পর্যন্ত) ১,০২৫ জন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত তিনজন।

তথ্য অনুযায়ী, দেশে সর্বাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে, সংখ্যাটি ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১১ জন। ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১,৪০৫ জন এবং ২০১৯ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, নতুন ভর্তি ৪৭৩ জন

আপডেট: ০১:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫