০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশেষ বিমানে করে দেশটিতে পৌঁছাবে এ ত্রাণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও ওষুধ। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে এসব সামগ্রী আফগানিস্তানে পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রণালয় জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় তিন হাজার এবং ধ্বংস হয়েছে আট হাজারেরও বেশি বাড়িঘর। খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে আক্রান্ত এলাকাজুড়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে।

মানবিক সহায়তা পাঠাতে প্রধান উপদেষ্টার কার্যালয়সহ পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল যৌথভাবে কাজ করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পেও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট: ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫