০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

আগাম নির্বাচনের দাবিতে সার্বিয়ায় উত্তেজনা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 64

ছবি: উত্তাল সার্বিয়া

আগাম নির্বাচনের দাবিকে কেন্দ্র করে সার্বিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নোভি সাদ শহরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে।

শুক্রবার সন্ধ্যায় নোভি সাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েক হাজার মানুষ সমবেত হয়ে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন। তাদের অভিযোগ, নির্বাচন হলে ভুচিচ ও তার ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ক্ষমতা হারাবে।

সংঘর্ষে অন্তত ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভুচিচ। তবে বিক্ষোভকারীদের হতাহত সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনে উসকানি দিচ্ছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, রোববার তার সমর্থকেরা দেশজুড়ে পাল্টা সমাবেশ করবে।

প্রসঙ্গত, গত নভেম্বর নোভি সাদের একটি নবনির্মিত রেলস্টেশন ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকেই দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সার্বিয়ায় বিক্ষোভ চলছে। শিক্ষার্থী ও বিরোধী দলগুলো প্রেসিডেন্ট ভুচিচের বিরুদ্ধে সংগঠিত অপরাধচক্রের সঙ্গে সম্পর্ক এবং গণমাধ্যম দমনের অভিযোগ তুললেও সরকার সব অভিযোগ অস্বীকার করেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আগাম নির্বাচনের দাবিতে সার্বিয়ায় উত্তেজনা

আপডেট: ০১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫