১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নেপালে বিক্ষোভের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 71

কেপি শর্মা ওলি সরকারের দুর্নীতি ও ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পদক্ষেপের বিরুদ্ধে নেপালে চলমান বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার (৮ সেপ্টেম্বর) জেন-জি তরুণদের নেতৃত্বে বিক্ষোভ চলাকালে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মন্ত্রীপরিষদের জরুরি বৈঠকের পর রমেশ লেখক তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির হাতে তুলে দেন। একই দিন নেপালি কংগ্রেসের পদাধিকারীদের বৈঠকেও ব্যাপক মানবিক হতাহতের দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে।

বিক্ষোভ শুরুর পর তরুণরা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। তারা সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতির অভিযোগের জবাবদিহি দাবি করে। শান্তিপূর্ণভাবে শুরু হলেও বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনেক শিক্ষার্থী স্কুল ও কলেজের পোশাক পরে মিছিলে অংশ নিয়েছে। তারা পুলিশের দিকে ডালপালা ও পানির বোতল ছুড়ে মারে। তাদের হাতে ছিল— ‘স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার’ এবং ‘করদাতাদের টাকা কোথায় গেল?’ লেখা প্ল্যাকার্ড।

এ ঘটনার পর নেপালে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নেপালে বিক্ষোভের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আপডেট: ০২:২৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫