০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
‘ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠল বাংলাদেশ’ -ফারুকী

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০২:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 65
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার সময় নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, “যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা।”
তিনি আরও লেখেন, “ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!”
স্ট্যাটাসে ফারুকী তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন।
ট্যাগ :










