০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২৩ কিমি যানজট

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 99

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আবারও ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হওয়া এ অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড, ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগীর সুয়াদী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা টায়ারে আগুন, বাঁশ, কাঠ ও এমনকি চৌকি ফেলে রাস্তায় অবরোধ তৈরি করেন।

এতে তালমার মোড় থেকে পুকুরিয়া পর্যন্ত ১২ কিমি, ভাঙ্গা দক্ষিণ পাড় থেকে টেকেরহাটের দিকে তিন কিমি, মিলিগ্রাম থেকে ভাঙ্গা পর্যন্ত ছয় কিমি ও সুয়াদী থেকে জয় বাংলা মোড় পর্যন্ত দুই কিমি যানজট হয়। দুই মহাসড়ক মিলিয়ে অন্তত ২৩ কিমি এলাকাজুড়ে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী।

এলাকাবাসী বলেন, “ভাঙ্গাকে কোনোভাবেই বিভক্ত করা হবে না। আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই।”

যাত্রী শারমিন আক্তার, ভাঙ্গার পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বলেন, ফরিদপুর শহর থেকে স্কুলে যাওয়ার পথে তালমার মোড়ে আটকা পড়ে হাঁটতে রওনা হতে হয়েছে। “যৌক্তিক দাবিতে ভাঙ্গাবাসীর সঙ্গে আছি,” যোগ করেন তিনি।

ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বিপুলসংখ্যক অবরোধকারীর কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “সব দিক দিয়ে অবরোধ করায় যানজট হয়েছে। গাছের গুঁড়ি ফেলায় আমাদের গাড়িও চলতে পারছে না। আমরা মহাসড়ক ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু অবরোধকারীরা শুনছে না।”

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২৩ কিমি যানজট

আপডেট: ০২:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫