০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ডাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে বিজয়ী শিবির সমর্থিত প্রার্থীরা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 72

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়—

  • ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

  • জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট।

  • এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। পাশাপাশি হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ডাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে বিজয়ী শিবির সমর্থিত প্রার্থীরা

আপডেট: ১১:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫