১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশ সরকারের

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 64

কাতারে চালানো সাম্প্রতিক ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কাতারের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এ ধরনের হামলা কাতারের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, এই অবৈধ ও অযৌক্তিক হামলার মুখে বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে। ঘটনাটি আবারও প্রমাণ করে যে, ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধি-বিধানকে অগ্রাহ্য করছে। এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

সবশেষে, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে—বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে—যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দায়বদ্ধতা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় থাকে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশ সরকারের

আপডেট: ০৮:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫