১১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের

ইউএনএ নিউজ
- আপডেট: ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 84
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দলটি। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেন, হামলার সিসিটিভি ও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। তদন্ত কমিটি গঠিত হলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এ ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি।
দলটির নেতারা জানান, সরকারের ঘোষণায় আস্থা না রেখে প্রয়োজনে নিজেদের উদ্যোগে নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। নুরের শারীরিক অবস্থা এখনো সংকটজনক হওয়ায় তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলেও তারা জানান।
ট্যাগ :










