০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনে গুলশান-আমতলী রোড অবরুদ্ধ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 83

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে যান চলাচল বন্ধ করে আন্দোলন করছেন। এর ফলে উভয় দিকের গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় ডিএমপি বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে। সেগুলো হলো—

১. উত্তরা থেকে আমতলী হয়ে গুলশান-১মুখী যানবাহন কাকলী বামে ঘুরে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে।

২. জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আমতলী-গুলশান-১মুখী গাড়ি সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনে ছোট যানবাহনের জন্য ইউটার্ন বা আর্মি স্টেডিয়ামের সামনে ইউটার্ন নিয়ে গুলশান-২ হয়ে গন্তব্যে যেতে পারবে।

৩. উত্তরের দিক থেকে আসা যানবাহন মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেটের দিকে যেতে পারবে।

৪. একইভাবে জাহাঙ্গীর গেট থেকে উত্তরের দিকে যেতে ফ্লাইওভার ব্যবহার করা যাবে।

ডিএমপি জানিয়েছে, আন্দোলন চলাকালে যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প রুট ব্যবহার করতে চালকদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শিক্ষার্থীদের আন্দোলনে গুলশান-আমতলী রোড অবরুদ্ধ

আপডেট: ০৬:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫