০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে জেন-জিদের বিক্ষোভ

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৬:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 60

আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ করছে জেন-জি।

রোববার রাতে বালুওয়াতারে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ ও স্লোগান দেয় জেন–জি আন্দোলনের অন্যতম নেপথ্য নায়ক সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন একটি দল।

তাদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই। খবর সেতোপাতির

বিক্ষোভে গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের আটকাতে পারবে না। যেখান থেকে বসিয়েছি, সেখান থেকেই তুলে ফেলব।’

তিনি অভিযোগ করে বলেন, ‘অ্যাডভোকেট ওমপ্রকাশ আর্যল…ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন!’ বিক্ষোভে গুরুং গত সপ্তাহের বিক্ষোভে হতাহতদের স্বজনদেরও সঙ্গে এনেছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন, আইনজীবী আর্যল আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী ও কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। সুপ্রিম কোর্টে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান করার বিরুদ্ধে রিট করে আলোচনায় আসেন আর্যল। তিনি নানা জনস্বার্থ মামলায় লড়াই করেছেন এবং কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কার্কির নিয়োগের সময় প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এমনকি কার্কির শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর শপথের পর রোববার সুশীলা কার্কি বলেছেন, গত সপ্তাহে জেন-জি বিক্ষোভের সময় ঘটে যাওয়া অগ্নিসংযোগ এবং ভাঙচুর দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ। তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

সুশীলা কার্কির এমন মন্তব্যের পরই রোববার মধ্যরাতে তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন জেন-জিদের একাংশ।

এর আগে জেন-জি আন্দোলনের চাপে তার পূর্বসূরি কে পি শর্মা অলি পদত্যাগ করার পর কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। কার্কির শপথ গ্রহণের পরপরই প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া হয় এবং ৫ মার্চ নতুন নির্বাচনের ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে জেন-জিদের বিক্ষোভ

আপডেট: ০৬:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫