১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার, যুগ্মসচিব পদে পদায়ন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতির অংশ হিসেবে মাদারীপুরের ডিসি ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যুগ্মসচিব এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে।

এর আগে বিকেলে জাতীয় বেতন কমিশন–২০২৫-এর একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নানকে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

প্রসঙ্গত, ডিসি পদে সাধারণত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা নিয়োগ পান। পদোন্নতির মাধ্যমে যুগ্মসচিব পদে উন্নীত হওয়ায় মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের দুই ডিসিকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন পদে পদায়ন করা হলো।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার, যুগ্মসচিব পদে পদায়ন

আপডেট: ০৯:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫