১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সালিশ বা দাঙ্গায় জড়াতে বিএনপির নিষেধ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 83

পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট কোনো মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এ দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কোনো নেতাকর্মীকে স্থানীয় সালিশ বা দ্বন্দ্বমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সব স্তরের নেতাকর্মীকে কেবল রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত থাকতে হবে। জনগণের সঙ্গে হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক ভাষায় আচরণ করার আহ্বান জানানো হয়।

নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ঘোষণা শুনে বিএনপির নেতাকর্মী ও সচেতন মহল দলটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সালিশ বা দাঙ্গায় জড়াতে বিএনপির নিষেধ

আপডেট: ১২:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫