০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজে সংঘর্ষের জেরে ছাত্রদলের ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল তাদের বহিষ্কারের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। দলের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি তাদের বিষয়ে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃখলা বাহিনীকে কোনোরকম শৈথিল্য না দেখিয়ে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন, আরিফ হোসেন, মোহাম্মদ রাশেদ, আরিফুল ইসলাম, মনির হোসেন ও রুমেল। আহতদের মধ্যে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান অনুসারী ছাত্রদল নেতা নাঈম সরকারের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার

আপডেট: ০৫:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫