০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পঞ্চগড়ে বিশ্ব পর্যটন দিবস পালন

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 138

বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: পর্যটন ও টেকসই উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ায় ট্যুরিজম ডেভলপমেন্ট এসোসিয়েশন, পঞ্চগড়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনটির শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ট্যুরিজম ডেভলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর পঞ্চগড় জেলা প্রতিনিধি সরকার হায়দারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু।

এ সময় আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা এম এ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিঞা, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব, পরিবেশকর্মী মাহমুদুল হাসান, ট্যুরিজম ডেভলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সাকিল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে পঞ্চগড়ের পর্যটন সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা। এখানে তেঁতুলিয়া থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী চা-বাগান, নদী, ঐতিহাসিক নিদর্শন ও সীমান্ত ঘেঁষা জনপদ পর্যটকদের আকর্ষণ করার মতো বিপুল সম্ভাবনা তৈরি করেছে।

বক্তারা আরও বলেন, পঞ্চগড়ের প্রাকৃতিক ও ঐতিহাসিক বৈচিত্র্য কাজে লাগিয়ে এ জেলাকে যদি ‘পর্যটন জেলা’ হিসেবে ঘোষণা করা হয়, তবে তা শুধু স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে না, বরং দেশের সামগ্রিক পর্যটন শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় তাঁরা সরকারিভাবে ‘পঞ্চগড়কে পর্যটন জেলা ঘোষণা’ করার জোর দাবি জানান

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পঞ্চগড়ে বিশ্ব পর্যটন দিবস পালন

আপডেট: ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫