০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ঈশ্বরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ ) প্রতিনিধি
- আপডেট: ১১:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 153
প্রতিকী ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া বাজরের বিকাশ এজেন্ট ও মনিহারি দোকান, ফয়সাল ষ্টোর এন্ড টেলিকমে স্থানীয় উঠতি বয়সের কয়েকজন তরুন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নগদ ৫লাখ টাকা নিয়ে যায়। এই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার দিন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।
ভুক্তভোগী দোকান মালিক রিপন মিয়া জানান, বিকাশ ও ব্যবসার ক্যাশ বাক্সে রক্ষিক নগদ ৫ লাখ টাকা হামলা চালিয়ে নিয়ে যায় দূবৃত্তরা। এসময় আমার ছেলে সহ ২জনকে পিটিয়ে আহত করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়েদুর রহমান বলেন, অভিযোগটি পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগ :




















