০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কথা বলতে পারেন না ৭০০ সিনেমার অভিনেতা ফকিরা

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৪:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 72

বাংলা সিনেমায় তিনি ফকিরা নামেই বেশি পরিচিত অভিনেতার নাম ইসমাইল হোসেন। অভিনয় ছাড়ার আগে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন কলকাতার ছবিতেও। সেই ফকিরা এখন শয্যাশয়ী। ৬৫ বছর বয়সী এই অভিনেতা তিনবার স্ট্রোক করে অনেকটা বাকরুদ্ধ ।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের তার বাসায় গিয়েছিলেন চলচ্চিত্রে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান। তিনি বলেন, ফকিরা ভাই এক বছর ধরে বাকরুদ্ধ হয়ে আছেন। কথা বলতে পারেন না। দিন কাটছে জেনেভা ক্যাম্পের ছোট্ট কামরায়।

আশির দশকে ফকিরার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। অভিনয়ের পাশাপাশি ফাইটার হিসেবেও চলচ্চিত্রে তার সুনাম রয়েছে। রাজ্জাক, আলমগীর, সালমান শাহ, রিয়াজ, মান্না থেকে শাকিব খানদের সঙ্গে তিনি বহু সিনেমা করেছেন।

সনি বলেন, ‘চোখে পানি ফেলা ছাড়া কিছু করে না। মাঝেমধ্যে বাচ্চাদের মত করে। কিন্তু মানুষ চিনতে পারে। মিশা ভাইকে ভিডিও কলে উনি চিনতে পেরে হাত নাড়িয়েছেন। তার সন্তান জানিয়েছেন, ঢাকার একাধিক হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছে। অবস্থার উন্নতি হয় না।”

রাজধানীর মোহাম্মদপুরে রেস্তোরাঁ ব্যবসা ছেড়ে অভিনয়ে এসেছিলেন ফকিরা। শোনা যায়, তার সাদা মোটর সাইকেলটি সালমান শাহ একাধিক সিনেমায় ব্যবহার করেছেন। অভিনযে প্রতিটি চরিত্রে স্বল্প উপস্থিতি হলেও ফকিরা ছিলেন ফ্যাশনেবল। করোনার পর থেকে সিনেমা থেকে একেবারে দূরে সরে গেছেন ফকিরা।

সনি রহমান জানান, চিকিৎসা ও সাংসারিক খরচ সামাল দিতে হিমশিত খেতে হচ্ছে অভিনেতা ফকিরাকে। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার সমিতির আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কথা বলতে পারেন না ৭০০ সিনেমার অভিনেতা ফকিরা

আপডেট: ০৪:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫