০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নরসিংদীতে অভিনব কায়দায় রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার -১

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 139

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে শিবপুর থানাধীন ঢাকা–সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রিজের পাশে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে লুকানো ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ।

এসময় ডিবি পুলিশের এসআই মোবারক ও এসআই জামিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয় এবং একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বটতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আল মামুন (৩৮)।

ডিবি সূত্রে জানা গেছে, গাঁজাগুলো অত্যন্ত কৌশলে পিকআপের বডির ভেতরে তৈরি বিশেষ গোপন চেম্বারে লুকানো ছিল। পরে পুলিশের তল্লাশিতে সেই চেম্বার শনাক্ত করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর পিকআপের ভিতরে বিশেষভাবে নির্মিত গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও একজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান চলমান থাকবে। কোনো প্রকার অবৈধ মাদক ব্যবসা বা পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নরসিংদীতে অভিনব কায়দায় রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার -১

আপডেট: ০৪:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫