০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৪:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 77

ছবি: মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা

যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ থেকে রাজধানীর ব্যস্ততম গণপরিবহন মেট্রোরেল ১ ঘণ্টা বেশি চলাচল করবে।

প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন মেট্রোরেলের যাত্রীরা।

সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে। যা এতদিন ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুধু তাই নয়, শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের বেলা ৩টার বদলে আড়াইটায়।

সরেজমিন দেখা গেছে, সকালে যাত্রী তুলনামূলক কম হলেও সময় গড়াতেই ভিড় বাড়তে থাকে।

প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।

এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়াতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা

আপডেট: ০৪:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫