১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বড় পর্দায় তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার সম্প্রচার

আজিজুর রহমান চৌধুরী,জামালপুর:
  • আপডেট: ০২:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 292

জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সাথে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে। ওই সাক্ষাতকারের ভিডিও চিত্র জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রচারিত হয়েছে।

জামালপুর -২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম এর নির্দেশে ইসলামপুরের সাপধরী ইউনিয়নের মন্ডলপাড়া বাজারে বুধবার সন্ধায় এক প্রচারনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর বিএনপির নেতা রুহুল আজম লুলু।

সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত ওই কর্মসুচীতে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সদস্য কামরুল হুদা পাহলোয়ান স্ট্যালিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল মোমিন, পৌর বিএনপি নেতা মনিরুল করিম,  উপজেলা যুবদল নেতা মনির খান লোহানী, উপজেলা যুবদল নেতা জাহিদ আনোয়ার খোকন, জাহিদ খান প্রমুখ।

সাপধরী ইউনিয়ন যুবদল নেতা শাকিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল ফারাজী, মিনু বেগম, আবু সাইদ প্রামানিক, আনোয়ার হোসেন মন্ডল, সহিজল চৌধুরী, আকবর হোসেন প্রামানিক, আবেদ আলী চৌধুরী প্রমুখ।

ইসলামপুর উপজেলা বিএনপি পরিচালিত সাম্প্রতিক কালে বিবিসির সাথে তারেক রহমানের সাক্ষাতকার প্রচারণা অনুষ্ঠানের ভিডিও চিত্র ও বিএনপি নেতাদের বক্তব্য দেখতে ও শুনতে হাটে-বাজারে, গ্রামে-গঞ্জে, রাস্তার মোড়ে-মোড়ে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের জনগণ গভীর মনোযোগ সহকারে এইসব বক্তব্য শুনে অনেকেই বলছেন “ তারেক রহমানের সাথে বিবিসির এই সাক্ষাতকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দলিল হয়ে থাকবে।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বড় পর্দায় তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার সম্প্রচার

আপডেট: ০২:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫