০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
২০২৪-২৫ সালে তিতাস গ্যাসের লোকসান ৭৭২ কোটি

ইউএন এ প্রতিনিধি:
- আপডেট: ০২:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 58
রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টানা তৃতীয় বছরে লোকসানের ধারা অব্যাহত রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির লোকসান দাঁড়িয়েছে ৭৭২ কোটি টাকা।
গত তিন বছরে তিতাস গ্যাসের মোট ক্ষতি দাঁড়িয়েছে ১ হাজার ৬৮১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দাখিল করা কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, লোকসানে থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
এই লভ্যাংশ এবং আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য কোম্পানি ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডেকেছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।










