০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 79

এখন থেকে বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবেনা। ব্যাংকগুলো নিজেই সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিল পরিশোধ করে দিতে পারবে। এর মাধ্যমে বিদ্যুৎ আমদানি পরিশোধে নিয়ম সহজ হলো। গতকাল মঙ্গলবার এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদ্যুৎ আমদানির বিপরীতে বিদেশে অর্থ পাঠাতে করতে পারবে। এ জন্য প্রতিটি ক্ষেত্রে আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে সহজ করা। এটি সরকার অনুমোদিত দ্বিপক্ষীয় বিদ্যুৎ ক্রয় ব্যবস্থার আওতায় প্রযোজ্য হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কিছু শর্ত সাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর কাছে আমদানি করা বিদ্যুতের বিপরীতে অর্থ প্রেরণ করতে পারবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রাসংক্রান্ত নিয়মকানুন, গ্রাহক যাচাই, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল করতে হবে।

এ ছাড়া যেখানে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না

আপডেট: ১০:২০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫