০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দুই ভাইকে কুপিয়ে হত্যা: ৩ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট: ০৬:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 65

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলায় চাচাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ) বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার সাপমারা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন আসামি হলেন নিহত দুজনের আপন চাচা মো. আবদুল আওয়াল (৬০),তার মেয়ে শাহনাজ বেগম (২৮) ও তার স্বামী শিপন শিকদার (৩২)। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে গত শনিবার বেলা পৌনে একটার দিকে রায়পুরার পশ্চিম পাড়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওই এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে হুরুন আলী ওরফে হুরা (৩০) ও শাকিল মিয়া (২২)। তাঁরা দুজনই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

এ ছাড়া মঙ্গলবার দুপুরে মামলার অন্যতম আসামি আওয়ালের ছেলে শিপন মিয়াকে গ্রেফতার করা হয়। ওই চারজন বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে আছেন।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আবুল কায়েস আকন্দ জানান, জোড়া হত্যার ঘটনায় ১১ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ৭ জন গ্রেফতার হয়েছেন। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দুই ভাইকে কুপিয়ে হত্যা: ৩ জন গ্রেফতার

আপডেট: ০৬:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫