৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি

- আপডেট: ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 84
অবশেষে যাচাই-বাছাই শেষে ৬৬টি বেসরকারি সংস্থাকে (এনজিও) আগামী পাঁচ বছরের জন্য স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিলো নির্বাচন কমিশন (ইসি)। এতাছাড়া ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
নিবন্ধনপ্রাপ্ত সংস্থাগুলো এখন থেকে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫ অনুযায়ী কাজ করবে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে পারবে।
এর আগে ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি।
ইসি জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫- এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫- অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। নিবন্ধনে আগ্রহী সংস্থাসমূহকে আগামী ১০ আগস্ট (রোববার) বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) এ আবেদন ।দাখিল করতে হবে










