১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 62

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বৃদ্ধি পেয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। ফলে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সোমবার (১০ নভেম্বর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজার ৭৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনী স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকায়।

বাজুস জানায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম অস্থির থাকায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে সংগঠনটি জানিয়েছে, মূল্যবৃদ্ধি হলেও মান ও বিশুদ্ধতা নিশ্চিত করতে তারা কঠোর নজরদারি বজায় রাখবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

আপডেট: ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫