০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জমকালো আয়োজনে গানের মহরত উদযাপন

জাহিদুল কবির, মধুপুর, টাংগাইল:
- আপডেট: ০২:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 203
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নতুন গান ‘হালকা হালকা বেরেক মারে’-এর মহরত অনুষ্ঠান। বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাতে আটায় ঘাটাইল সুজন বৈরাগী রেকর্ডিং স্টুডিওতে আয়োজন করেন। এ অনুষ্ঠানে সংগীত ও গণমাধ্যম অঙ্গনের নানা পরিচিত মুখের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী শাহীন এসবি। সুর ও সংগীতায়োজন করেছেন সুজন বৈরাগী, আর গানের কথা লিখেছেন গীতিকার আব্বাস কাঙ্গাল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন চ্যানেল বৈরাগী নির্মাতা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা প্রতিদিন পত্রিকার ঘাটাইল প্রতিনিধি নাজমুল হোসেন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি (উত্তর টাঙ্গাইল), গোলাম মোস্তফা, চ্যানেল এস-এর ঘাটাইল প্রতিনিধি মারুফ হোসেন, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি (উত্তর টাঙ্গাইল), আবু মো: শোয়েব ডন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধুপুর প্রতিবেদক ও মধুপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাজিবুল বাশার, এবং ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি এবং মধুপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য জাহিদুল কবির। এছাড়াও বিভিন্ন সংগীত অনুরাগী ও ভক্তবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন।
গানটির প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, গানের কথা, সুর ও ভিডিও-সব মিলিয়ে শ্রোতা-দর্শকরা পাবেন ভিন্ন ধারার বিনোদন। শিগগিরই গানটি প্রকাশ করা হবে চ্যানেল বৈরাগী ইউটিউব চ্যানেলে।
অনুষ্ঠানের শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে মহরতের পর্দা নামে।
ট্যাগ :
















