০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
মধুপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ

জাহিদুল কবির, মধুপুর, টাংগাইল:
- আপডেট: ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 124
“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”- এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলে মধুপুরে মধুপুরে ১৫টি স্কুলে শিশুদের খেলার মাঠ শুভ উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসক, টাঙ্গাইল এর উদ্যোগে গৃহীত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কর্মসূচির আওতায় মধুপুর উপজেলার ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর উপজেলা পরিষদের প্রশাসক মো. জুবায়ের হোসেন।
একই সাথে শিশুদের দেশপ্রেম-এ উদ্বুদ্ধ করতে উক্ত স্কুল প্রাঙ্গণসমূহে বাংলাদেশের মানচিত্রের মুরাল স্হাপনের উদ্যোগ নিয়েছেন তিনি ।

শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে তিনি শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াস প্রত্যাশা করেন ।
এসময়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা ইমরান হোসেন, ভুটিয়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পিয়ারা বেগম, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পৌল মৃ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
ট্যাগ :










