আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

- আপডেট: ০৩:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 51
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই সতর্কতা দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার বর্ধিতাংশ বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে।
এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।










