০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন, হুমকির মুখে ভুক্তভোগী পরিবার

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ ) প্রতিনিধি:
  • আপডেট: ০৫:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 62

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি / ইউএনএ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আদালতের রায় নিজেদের পক্ষে থাকার পরও প্রতিপক্ষ জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তি উদ্ধারের দাবিতে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বাজারের সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) জানান, তাঁর পৈতৃক সম্পত্তি নিয়ে আব্দুল লতিফ ভূইয়ার ছেলে জামাল ভূইঁয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছে। ২০২১ সালে জামাল ভূইঁয়া ঈশ্বরগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করলেও আদালত তাঁর আবেদন খারিজ করে আব্দুল মান্নানের পক্ষেই রায় দেন।

আব্দুল মান্নান ওরফে মন্নাছ বলেন, “রায়ের পরও আমার পৈতৃক সম্পত্ত্বি বেদখল করার চেষ্টা চলছে। নান্দাইল থেকে এসে আশরাফ উদ্দিন আকন্দ ও মতি মিয়াসহ তাদের লোকজন প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শনসহ মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”ভুক্তভোগী পক্ষ আরও জানায়, বিষয়টি নিয়ে গত ৪ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হলেও প্রতিপক্ষের হুমকি থামছে না।

মানববন্ধনে উপস্থিত এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলেন, বারবার জমিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে এবং প্রতিবাদ করলেই হামলা ও হুমকির মুখে পড়তে হচ্ছে পরিবারটিকে। তারা জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিবারটি বাধ্য হয়ে মানববন্ধনে নেমেছে।

উপস্থিত জনতা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই জমি বিরোধের স্থায়ী সমাধানের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মানববন্ধনের বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যেই একজন বিট অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন, হুমকির মুখে ভুক্তভোগী পরিবার

আপডেট: ০৫:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫