১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কড়াইল বস্তিতে আগুনে পুড়েছে ১৫০০ ঘর

ইউএনএ নিউজ
  • আপডেট: ১১:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 60

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ব্রিফিং / ইউএনএ

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১৫০০ ঘর। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে লাগা এই আগুন প্রায় পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের পরিচালক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান,বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, অন্তত দেড় হাজার ঘর-বাড়ি আগুনে পুড়ে গেছে। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

আগুন লাগার ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় তিনটি ফায়ার ইউনিট। কিন্তু বিকেলের তীব্র যানজট এবং সরু রাস্তার কারণে বড় গাড়িগুলো ভেতরে ঢুকতে পারেনি। বাধ্য হয়ে দূর থেকে পাইপ টেনে আগুন নেভানোর কাজ করেন ফায়ার কর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়,বস্তি জুড়ে জটলার মতো বিদ্যুতের তার এবং প্রায় প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের উৎস শনাক্তে তদন্ত চলছে।

আগুন নেভাতে পর্যাপ্ত পানি ছিল বলে জানান কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, ওয়াসা এবং নিকটবর্তী ড্রেনের পানি ব্যবহার করা হয়।

প্রতি বছরই এলাকায় মহড়া করা হয়, দুর্বল জায়গা চিহ্নিত করা হয়। সম্প্রতি মহড়া শেষ হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের। অগ্নিকাণ্ডে বহু পরিবার গৃহহীন হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি নাতা খতিয়ে দেখার দাবি উঠেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কড়াইল বস্তিতে আগুনে পুড়েছে ১৫০০ ঘর

আপডেট: ১১:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫