১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনি প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৮:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বক্তব্য প্রচার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য একটি অনুকূল নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন, যা নির্বাচনি পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এ প্রেক্ষিতে বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত কয়েকটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করা। এছাড়া বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য পৃথক স্লট বরাদ্দ ও স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে।

যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসার অনুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে দলীয় প্রধানদের নামের একটি তালিকাও সংযুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ টেলিভিশন চূড়ান্ত করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এখনো বিটিভিতে প্রচারণার জন্য আবেদন পাওয়া যায়নি। সে কারণে বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনি প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

আপডেট: ০৮:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬