০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

শেয়ার বাজার ও অর্থনীতিতে ‘বৈপ্লবিক’ পরিবর্তনের আশ্বাস নয়া অর্থমন্ত্রীর

ইউএনএ নিউজ
  • আপডেট: ০২:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 5

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভবিষ্যতে পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের সরকারের নানা পরিকল্পনার রয়েছে। দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না।

তিনি আরও বলেন, আগামী বাজেট কোনো গতানুগতিক বাজেট হবে না। অর্থনৈতিকভাবে উত্তোলনের পথে হাঁটবে দেশ। দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন সময় এসেছে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী করার। বিনিয়োগের মাধ্যমেই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে।

তিনি বলেন, এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। বন্দরের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে; কর্মসংস্থান বাড়াতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক পরিকল্পনা আছে। এগুলো এক কথায় বলা যাবে না। তবে দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। জনগণ যেভাবে অর্থনীতি সুফল পাবে; সরকার সেই পথেই হাঁটবে। অর্থনীতিকে আমরা মুক্ত করতে চাই।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শেয়ার বাজার ও অর্থনীতিতে ‘বৈপ্লবিক’ পরিবর্তনের আশ্বাস নয়া অর্থমন্ত্রীর

আপডেট: ০২:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬