নিজের ব্যক্তিত্বের কথা জানালেন নায়িকা সাবিলা নূর

- আপডেট: ১২:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 102
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার পা রাখলেন বড় পর্দায়। প্রায় এক যুগের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করা এই তারকার ঝুলিতে এতদিন কেবল সিনেমা ছিল অপূর্ণতা। সেই শূন্যতাও পূরণ হলো ঢালিউডের মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’ দিয়ে।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবিলা নূর। নিজেকে ইন্ট্রোভার্ট উল্লেখ করে তিনি বলেন, “যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, তারা হয়তো জানেন না যে আমি শুরু থেকেই কিছুটা ইন্ট্রোভার্ট। অনেক স্পেসে গেলে আমি নার্ভাস হয়ে যাই।”
তিনি আরও বলেন, “আমি অনেক সময় কনফিউজড থাকি বা ভয়ে থাকি। তবে এটা কোনো ভাব নয়। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগে। কিন্তু ব্যক্তিগতভাবে কারো সঙ্গে ক্লোজ হলে আমি পুরোপুরি ভিন্ন একজন মানুষ হয়ে যাই।”
ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানান এই অভিনেত্রী। সাবিলা নূরের ভাষ্যে, “আমি এখন একটা ভালো সিনেমা করেছি, মানুষ দেখছেন ও পছন্দ করছেন। কিন্তু হয়তো এক বছর পর যদি ভালো কোনো কাজ না আসে, তখন হয়তো আমাকে মনে রাখবেন না।”












