১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপের সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার সুযোগ যেন না থাকে।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সাত দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে আনন্দঘন পরিবেশে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেননি, তাদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, অতীতে ভোটকেন্দ্রে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়া ভোটারদেরও এবার ভালো অভিজ্ঞতা দিতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, “কেউ যেন বলতে না পারেন আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।”

তিনি জানান, নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, “যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা নানা উপায়ে বাধা সৃষ্টি করবে। তাদের উদ্দেশ্য হবে নির্বাচন বানচাল করা। এজন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন। “এটা অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়; এটা সব রাজনৈতিক দল ও সব মানুষের নির্বাচন। নিজেদের পায়ে দাঁড়ানো, সাহস অর্জন ও নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন এটি।”

প্রধান উপদেষ্টা সবার প্রতি আহ্বান জানান, সামনের দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। “অনেকে গণ্ডগোল সৃষ্টি করতে চাইবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপের সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা

আপডেট: ০১:০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫