০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 50

বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে কোনো সদস্যকে আটক করা না গেলেও বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দখলে নেওয়া হয়েছে সংগঠনটির কৌশলগত ঘাঁটি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত টানা একমাস রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। এ সময় সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টি বা কথিত কেএনএফের একটি প্রশিক্ষণ কেন্দ্র চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালানো হয়।

অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, সামরিক বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও একাধিক কৌশলগত স্থাপনা দখলে নেয় সেনাবাহিনী।

আইএসপিআর বলেছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার রুমা এলাকায় কেএনএফের অস্তিত্ব প্রকাশ্যে আসে। বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রো জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে সংগঠনটি গঠনের দাবি করা হলেও বাস্তবে এতে মূলত বম সম্প্রদায়ের কিছু অংশ জড়িত রয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

আপডেট: ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫