০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইতালিতে বাংলাদেশির মৃত্যু

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

ছবি: ফাইল ছবি

উত্তর আফ্রিকার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি যে নৌকায় যাত্রা করেছিলেন সেটি সোমবার রাতে লাম্পেদুসায় পৌঁছালেও পৌঁছায়নি তার প্রাণ—উদ্ধারকারীরা নৌকা থেকেই তার নিথর দেহ উদ্ধার করেন।

ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ জানায়, ১০ মিটার দীর্ঘ ওই নৌকায় আরও ৫১ জন অভিবাসী ছিলেন। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিহত বাংলাদেশির নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌকার জ্বালানি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে মিসর, বাংলাদেশ, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্কও আছেন। যাত্রীরা জানিয়েছেন, লাম্পেদুসায় পৌঁছানোর আগেই তাদের আরেকজন সঙ্গী সমুদ্রে পড়ে যান, তবে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

বর্তমানে উদ্ধারকৃত অভিবাসীদের দক্ষিণ ইতালির ইমব্রিয়াকোলা জেলার একটি অভিবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন ৪৩ হাজার ৮৬০ জন অনিয়মিত অভিবাসী। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৪২ হাজার ৯৯৯ জন। তবে ২০২৩ সালে একই সময়েই রেকর্ড এক লাখ ১৪ হাজার ৮৬৭ জন অভিবাসী পৌঁছেছিলেন।

চলতি বছর ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সর্বাধিক বাংলাদেশি—১৩ হাজার ২৭১ জন। এরপর রয়েছে ইরিত্রিয়ার ৫ হাজার ৮১১ জন, তারপর মিসর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিকেরা।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইতালিতে বাংলাদেশির মৃত্যু

আপডেট: ০৪:১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫