১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

এবার ব্রাজিলের হেক্সা’ জয়ের সময় এসেছে: আনচেলত্তি

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 77

ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের স্বপ্ন বহু বছরের। ২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ হাতে তুলতে পারেনি সেলেসাওরা। তবে এবার সেই স্বপ্ন পূরণের সময় এসেছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে সংবাদমাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

আনচেলত্তি বলেন, “ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ২৪ বছর হয়ে গেছে। এবার আমাদের সময় এসেছে। দায়িত্বটা বড়, তবে পুরো জাতির অনুপ্রেরণা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। দলে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। অন্তত ৭০ জন খেলোয়াড় আছেন যারা জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য। মানসিকতা যেমন আছে, তেমনি দলের সম্মিলিত শক্তিও সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই একটি মূল গ্রুপ গঠন করা হয়েছে। তবে তার মতে, “২৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা অনেক বড় ভুল হতে পারে।”

এদিকে দল গঠনের ব্যস্ততার মাঝেই কিছুটা অস্বস্তির মুখে পড়েছেন আনচেলত্তি। বাদ পড়া নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন নেইমার। তিনি দাবি করেছেন, কোনো চোটের কারণে নয়, অন্য কারণে তাকে দলে রাখা হয়নি। যদিও আনচেলত্তি আগে জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে হালকা চোট পাওয়ায় নেইমারকে স্কোয়াডে রাখা হয়নি।

এই বিতর্কের পর নেইমার বিষয়টি পরিষ্কার করলে আবারও প্রশ্নের মুখোমুখি হতে হয় কোচকে। আগামীকাল ভোরে চিলির বিপক্ষে মাঠে নামার আগে নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “এটা শারীরিক কোনো সমস্যা নয়, বরং কৌশলগত সিদ্ধান্ত। বেশ কয়েকটি কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তার মতো অন্যদের শারীরিক অবস্থাও খেয়াল রাখা আমাদের জন্য জরুরি।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

এবার ব্রাজিলের হেক্সা’ জয়ের সময় এসেছে: আনচেলত্তি

আপডেট: ০৫:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫