০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

নায়িকা অপু বিশ্বাস এবার বিএনপির সমাবেশে, ভোট চাইলেন এক নেতার পক্ষে

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী নায়িকা অপু বিশ্বাস এবার বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের পূর্ব অভিজ্ঞতা থাকা এই অভিনেত্রী কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন।

অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন, এবং তাদের আগমনেই বিপুল সংখ্যক জনতা সমাবেশে হাজির হন। অনুষ্ঠানটি আয়োজন করেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।

মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “ঢাকা থেকে সাত ঘণ্টার যাত্রা করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয় দিয়েই দর্শকদের ভালোবাসা পেয়েছি।” তিনি আরও যোগ করেন, “আমি চাই, আপনারা সেই সুযোগ দিন, যারা আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চান। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।”

উল্লেখ্য, অপু বিশ্বাস আগে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, তবে এবার সরাসরি বিএনপির সমাবেশে ভোট চাইতে দেখা গেছে তাকে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নায়িকা অপু বিশ্বাস এবার বিএনপির সমাবেশে, ভোট চাইলেন এক নেতার পক্ষে

আপডেট: ০৬:১৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫