০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টার ঈদে মিলাদুন্নবী (সা.) শুভেচ্ছা বার্তা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

ছবি: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করলে আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবীর অনুসরণীয় শিক্ষা মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তির উৎস। ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য পবিত্র ও মহিমান্বিত একটি দিন। এ উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

ড. ইউনূস উল্লেখ করেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’, সমগ্র মানবজাতির জন্য রহমত। তিনি আলোকোজ্জ্বল প্রদীপ হয়ে মানুষকে কুসংস্কার, অন্যায় ও পাপাচার থেকে মুক্তি দিয়ে শান্তি, প্রগতি ও কল্যাণের বার্তা প্রচার করেছেন।

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ‘উসওয়াতুন হাসানাহ্’, অর্থাৎ সুন্দরতম আদর্শ। প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষ তার জীবন ও শিক্ষা থেকে মুক্তির দিশা পাবে।

শেষে ড. ইউনূস কামনা করেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সকলের মাঝে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক এবং মহানবীর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত হোক।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রধান উপদেষ্টার ঈদে মিলাদুন্নবী (সা.) শুভেচ্ছা বার্তা

আপডেট: ০৭:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫