০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 148

ছবি: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

চলছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। তবে ব্রাজিল দলে নেই নেইমার। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবেই তিনি নেইমারকে স্কোয়াডের বাইরে রেখেছেন। তার লক্ষ্য, অন্যদের পরখ করা এবং একইসঙ্গে নেইমারকে পর্যাপ্ত সময় দেওয়া যেন তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। এখন সবার মনে প্রশ্ন—আসন্ন দিনে কি নেইমারকে আবারও ব্রাজিল জার্সিতে দেখা যাবে?

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। হাঁটুর গুরুতর চোটে তিনি প্রায় এক বছর বাইরে ছিলেন। ২০২৫ সালে দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে খেলতে পারেননি। তার এই শারীরিক অবস্থা দেখে অনেকেই সন্দিহান, ২০২৬ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না।

তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী কিংবদন্তি রোনালদিনহো। ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা বলেন, “আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার। নামটা যখন নেইমার, তখন ফেরার প্রশ্নই ওঠে না—সে ফিরবেই। খুব শিগগিরই সে ব্রাজিলের হয়ে মাঠে নামবে এবং আবারও আমাদের বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে।”

যদিও নেইমারকে দলে ফেরানোর পক্ষে তিনি মত দিয়েছেন, আনচেলত্তির সিদ্ধান্তের সমালোচনা করেননি রোনালদিনহো। এসি মিলানে একসঙ্গে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “কার্লো অভিজ্ঞ ও সফল একজন কোচ। আমি জানি, সে ব্রাজিলকে আবারও শীর্ষে ফিরিয়ে আনতে সক্ষম হবে।”

২০২৬ বিশ্বকাপের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করেছে ব্রাজিল। তাই আনচেলত্তি বাকি ম্যাচগুলোতে নতুন খেলোয়াড়দের যাচাই-বাছাইয়ের ওপর জোর দিচ্ছেন। তবে সমর্থকদের মতোই সাবেক ব্রাজিলিয়ান তারকারাও নেইমারের মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। কারণ, নেইমার ফিরলে ব্রাজিলের শক্তি যে আরও বেড়ে যাবে—এ বিষয়ে কারও দ্বিমত নেই।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার

আপডেট: ০৪:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫