০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সময় বাড়ল ফাজিল পরীক্ষার ফরম পূরণের

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 141

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) ২০২৪ সালের ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে। শিক্ষার্থীদের সুবিধা এবং মাদ্রাসা অধ্যক্ষদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ১৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যেই নির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে হবে। অন্যদিকে, বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ থাকবে ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ ক্ষেত্রে বিলম্ব ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮–৩০ সেপ্টেম্বর।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, পূর্বের বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি বহাল থাকবে। তবে এবার আর সময় বাড়ানো হবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহিববুল্লাহ (তৃতীয় বর্ষ), মুরাদ হোসেন (দ্বিতীয় বর্ষ), এস.এম. সাদেকুর রহমান (প্রথম বর্ষ) ও মো. আসাদুজ্জামানের (প্রথম বর্ষ) সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইসিটি শাখার যোগাযোগ নম্বরও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি দেশের সব অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সময় বাড়ল ফাজিল পরীক্ষার ফরম পূরণের

আপডেট: ০৪:২২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫