১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

আ. লীগের কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড়মাইল পরে বলে বাংলা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 101

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস কেবল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তাদের কর্মীরা এক জায়গায় গিয়ে বলে জয়, দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা… এটাই তাদের অবস্থা। তারা যেন আর দাঁড়াতে না পারে—আগামীর রাজনীতি সেই লক্ষ্যেই এগোবে।”

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, নির্বাচনই রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের এক সপ্তাহ আগে কিংবা তারও আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ পথে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা যারা করছে, তাদের প্রতি নসিহত থাকবে। দেশ এখন নির্বাচনী আবহে রয়েছে, সর্বত্রই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বড় ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিলে তা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তিনি আরও জানান, ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আ. লীগের কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড়মাইল পরে বলে বাংলা

আপডেট: ০৮:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫