০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ডিএমপিতে পাঁচ পরিদর্শকের বদলি

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 44
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে—
গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খানকে বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগে।
কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগে।
লাইনওআর-এর এম এ রউফ খানকে ওয়ারী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
লাইনওআর-এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
ট্যাগ :




















