১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় মা–মেয়ের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার আশঙ্কা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 52

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন—সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, তারা প্রায় ৫–৬ বছর ধরে কালিয়াজুড়ির ওই ভাড়া বাসায় থাকতেন। তাহমিনার বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। খাটের নিচে একটি বালিশ পাওয়া গেছে, যা দিয়ে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কুমিল্লায় মা–মেয়ের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার আশঙ্কা

আপডেট: ১২:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫