০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু আস্থা ভোটে পরাজিত, সরকার পতন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 97

ফ্রান্সের জাতীয় সংসদে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবারের ভোটে তাঁকে পদচ্যুত করার পক্ষে ভোট দেন ৩৬৪ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন এবং ২৫ জন ভোটদানে বিরত থাকেন।

বাইরু নিজেই এই আস্থা ভোটের উদ্যোগ নেন। সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার প্রতি সমর্থন আদায় করাই ছিল তাঁর লক্ষ্য। তবে ফলাফল উল্টো হওয়ায় মাত্র নয় মাসের মাথায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে তাঁকে।

ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু বলেন, “সরকারকে সরানোর ক্ষমতা আপনাদের আছে। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা নেই। ব্যয় যেমন বাড়ছে, তেমনি অসহনীয় ঋণের বোঝাও ভারী হচ্ছে। ফ্রান্স এখন অস্তিত্ব সংকটে।”

বাইরুর পরাজয়ে দেশটিতে চলমান রাজনৈতিক সংকট আরও জটিল আকার ধারণ করেছে। এতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও চাপে পড়েছেন। দুই বছরেরও কম সময়ে তাঁকে এখন পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু আস্থা ভোটে পরাজিত, সরকার পতন

আপডেট: ০২:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫